
গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : বদরউদ্দিন আজমল নেতৃত্বাধীন ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-কে বিদায় জানিয়েছেন দলের উপ-সভাপতি তথা বিধায়ক আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার এআইইউডিএফ-এর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ করেছে মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম। তিনি খুব শিগগির যোগ দেবেন বিজেপি সরকারের অন্যতম জোটশরিক তথা এনডিএ শরিক অসম গণ পরিষদ (অগপ)-এ।
অন্যদিকে, আমিনুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’। দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস