
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার শুরুতেই মঙ্গলবার বিজেপিকে একহাত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই লড়াই বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে বাংলার মানুষ জিতবে। আর শূন্য হবে বিজেপি।
নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন মেঘনাদ বলে। প্রশ্ন তুললেন সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও। দাবি করলেন, এবার ভোটে ২২৬ আসনের বেশি জিতবে তৃণমূল। যে ঘরে মমতা বরাবর সাংবাদিক বৈঠক করেন সেই পুরোন ছোট ঘর থেকেই প্রার্থী ঘোষণা করেন তৃণমূলনেত্রী।
২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই অফিস থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তিনি। মমতার বাসভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর তৃণমূলের তালিকা ঘোষণা করেন নেত্রী। তিনি বলেন, চিরকাল আমরা এই ঘর থেকে প্রার্থী বলি। সেই প্রথা বজায় রেখেছি। বাংলার মানুষকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানাই। অভিষেক আছে বক্সি দা আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত