গুরুগ্রামে মেট্রো পরিকাঠামোর ব্যারিকেডে গাড়ির ধাক্কা, চালক আহত
গুরুগ্রাম, ১৭ মার্চ (হি.স.): হরিয়ানার গুরুগ্রাম জেলায় একটি মেট্রো নির্মাণস্থলের ব্যারিকেডের সঙ্গে ধাক্কা লেগে একটি গাড়ি উল্টে যায়। মঙ্গলবার সকালে সুভাষ চকের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গাড়ি চালক আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হুডা সিটি সেন্টা
গুরুগ্রামে মেট্রো পরিকাঠামোর ব্যারিকেডে গাড়ির ধাক্কা, চালক আহত


গুরুগ্রাম, ১৭ মার্চ (হি.স.): হরিয়ানার গুরুগ্রাম জেলায় একটি মেট্রো নির্মাণস্থলের ব্যারিকেডের সঙ্গে ধাক্কা লেগে একটি গাড়ি উল্টে যায়। মঙ্গলবার সকালে সুভাষ চকের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গাড়ি চালক আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুডা সিটি সেন্টার থেকে ওল্ড গুরুগ্রাম পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। যার ফলে রাস্তার মাঝখানে ব্যারিকেড বসানো হয়েছে। মঙ্গলবার সকালে সুভাষ চকের কাছে একটি গাড়ির চালক স্বাভাবিক গতিতেই গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় মেট্রো নির্মাণস্থলের ব্যারিকেডের একটি অংশ হঠাৎ কাত হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে রাস্তায় পড়ে যায়। ঘটনায় চালক আহত হয়। দুর্ঘটনার পর যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট স্বাভাবিক করে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande