অপারেশন কামধেনুতে বড়ো সাফল্য পুলিশের, একটি ট্রাক–সহ তিনটি গবাদি পশু উদ্ধার
জম্মু, ১৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে অপারেশন কামধেনুতে বড়ো সাফল্য পুলিশের। জম্মু পুলিশ ঝাজ্জর কোটলি থানা এবং নাগরোটা থানার অন্তর্গত এলাকায় গবাদি পশু পাচারের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায়। ঘটনায় একটি ট্রাক–সহ তিনটি গবাদি পশু উদ্ধার করেছে পু
অপারেশন কামধেনুতে বড়ো সাফল্য পুলিশের, একটি ট্রাক–সহ তিনটি গবাদি পশু উদ্ধার


জম্মু, ১৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে অপারেশন কামধেনুতে বড়ো সাফল্য পুলিশের। জম্মু পুলিশ ঝাজ্জর কোটলি থানা এবং নাগরোটা থানার অন্তর্গত এলাকায় গবাদি পশু পাচারের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায়। ঘটনায় একটি ট্রাক–সহ তিনটি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ঝাজ্জর কোটলি থানার পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালিয়েছিল। পাঞ্জাল নাকা চেকপয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় পুলিশের দল একটি ট্রাক আটক করে। তল্লাশি হচ্ছে দেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক তল্লাশির সময় তিনটি গবাদি পশু উদ্ধার করা হয়। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাক চালকে খুঁজছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande