অবাধ ও স্বচ্ছ ভোটে জোর, রাজনৈতিক দলগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠক হাইলাকান্দি প্ৰশাসনের
হাইলাকান্দি (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও স
অবাধ ও স্বচ্ছ ভোটে জোর, রাজনৈতিক দলগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠক হাইলাকান্দি প্ৰশাসনের


হাইলাকান্দি (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে পৌরোহিত্য করেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন (আইএএস)। বৈঠকে জেলা নির্বাচন আধিকারিক স্পষ্ট জানান, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হলে আদর্শ আচরণবিধির প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা জরুরি। নির্বাচনের আবহে রাজনৈতিক দলগুলির প্রচারপদ্ধতি, সভা-সমাবেশের আয়োজন, সরকারি সম্পদের ব্যবহার এবং সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন সতর্ক করে বলেন, আচরণবিধি লঙ্ঘনের কোনও অভিযোগ সামনে এলে প্রশাসন তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande