
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : দাঙ্গা লাগানোর কোনও প্ল্যান আছে নাকি? এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রাইব্যুনাল কবে হবে? কেস এখনও পেন্ডিং।” দলের প্রার্থীতালিকা ঘোষণার আগে বিজেপিকে বিঁধে
বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আমি করেছিলাম কেস। আরএসএস কিছু লোক এনেছে। হরিয়ানা থেকে টনসিল বলে কাউকে এনেছে। যাতে টাকা ডিস্ট্রিবিউট করতে পারে। দাঙ্গা লাগাতে পারে। আমরা এখানে সবাই সম্প্রীতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রালে ডেপুটেশনে পাঠাও।
জল কে দেখবে? পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে? কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬ এ ২২৬ এর বেশি সিট পেয়ে জিতব। মেঘের আড়ালে যিনি খেলছেন তিনি প্রার্থী হয়ে যান। সবই তো হয়ে গেল, আর কেন? এত তাড়াহুড়ো কেন?
বাংলার জন্য এত হাংলামি কেন? আমি ভোটের পর সব রাজ্যে যাব। গণ আন্দোলন করব। বয়কট বিজেপি, ভোট ফর বাংলা। ভোট ফর জোড়াফুল, বিজেপি দেখবে সর্ষে ফুল। বাংলাকে অপমানের জবাব দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত