
মুর্শিদাবাদ, ১৭ মার্চ (হি.স.) : “এই রাজ্যে মমতা সরকার দুর্নীতিতে ভরে গেছে। অত্যাচারে মানুষ দিশেহারা। তারা নিষ্কৃতি চাইছে। তার ফলস্বরূপ এবার পশ্চিমবঙ্গে বিজেপি আসছে। তাই মানুষ বিজেপিমুখী।” মঙ্গলবার বহরমপুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে এ কথা বলেন বিজেপি বিধায়ক তথা আগামী ভোটে স্থানীয় প্রার্থী সুব্রত মৈত্র।
সঙ্গীদের ‘ভারতমাতা কী জয়’ ধ্বণির মধ্যে প্রচারে নেমে তিনি বলেন, “গত চার বছরের ওপর প্রতিটি পাড়ায় প্রতি পরিবারের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও থাকব। বহরমপুর বিধানসভা আসন বিজেপি-র ছিল, থাকবে। আমাদের নেতা-কর্মীরা বুক চিতিয়ে লড়াই করছেন। আগামী ২৩ তারিখ বহরমপুর বিধানসভায় আবার পদ্ম ফুটবে।
প্রতিদ্বন্দ্বীকে কিভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে সুব্রতবাবু বলেন, প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্য সবার জন্য যেভাবে কাজ করেছেন, তাতে বিজেপি-ই জিতবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত