প্রার্থী হয়ে নেটনাগরিকদের কটাক্ষের মুখে কুণাল
কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে প্রার্থী করায় মঙ্গলবার ফের তাঁকে কটাক্ষ করলেন নেটনাগরিকদের একটা বড় অংশ। দলের অন্যতম প্রধান মুখপাত্র, প্রাক্তন সাংসদ। প্রয়োজনে, অপ্রয়োজনে সবার আগে ঢাল তলোয়ার নিয়ে বিবৃতি দ
প্রার্থী হয়ে নেটনাগরিকদের কটাক্ষের মুখে কুণাল


কলকাতা, ১৭ মার্চ, (হি.স.): তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে প্রার্থী করায় মঙ্গলবার ফের তাঁকে কটাক্ষ করলেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

দলের অন্যতম প্রধান মুখপাত্র, প্রাক্তন সাংসদ। প্রয়োজনে, অপ্রয়োজনে সবার আগে ঢাল তলোয়ার নিয়ে বিবৃতি দিতে নেমে পড়েন। নিজেকে বরাবরই তিনি দলের ‘সৈনিক’ হিসাবে দাবি করলেও নেটনাগরিকদের একটা বড় অংশ তাঁর ‘অবাস্তব ও ভিত্তিহীন যুক্তি’ শুনতে শুনতে বিরক্ত। সামাজিক মাধ্যমে তাঁর চেয়ে বেশি নিন্দিত আর কেউ আছেন কিনা, সন্দেহ।

এহেন তৃণমূলের সেই অনুগত ‘সৈনিক’ এবার সেনাপতি হওয়ার পথে। রাজ্যের শাসকদলের তরফে বিধানসভায় লড়বেন তিনি। কুণালের রাজনৈতিক জীবন বহু উত্থান-পতন দেখেছে। বহুবার তাঁকে বিরোধী আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাঁকে নিয়ে রীতিমতো ‘কুৎসা’ হয়েছে। কেন্দ্রীয় এজেন্সিও তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন তদন্ত করেছে। গ্রেফতার হয়ে জেলে থাকতে হয়েছে।

সেই সময় প্রকাশ্যেই একাধিকবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন।

এ হেন কুণাল পরবর্তীকালে ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে দলনেত্রী এবং দলের যুবরাজের বিশ্বস্ত হয়ে ওঠেন। কখনও দলের অন্দর থেকেও যে কোণঠাসা করার চেষ্টা হয়নি তেমনটা নয়। কিন্তু কোনও পরিস্থিতিতেই কুণাল দল ছাড়েননি। ঘাত-প্রতিঘাত পেরিয়েও জোড়াফুল শিবিরেই রয়ে গিয়েছেন। অতীতে দল তাঁকে রাজ্যসভার সাংসদ করেছে। এবার সরসরি ভোট রাজনীতিতে কুণাল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande