
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): বিজেপি-র আংশিক প্রার্থীতালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে যে যাঁর মতো প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। দেওয়াল-লিখন থেকে মন্দিরে পুজো— বাদ নেই কিছুই।
ভবানীপুরে বিরোধী দলনেতা তথা আগামী বিধানসভা ভোটে স্থানীয় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচারে চলে দেওয়াল লিখন।
কলকাতায় দলীয় প্রচার বিভাগ একগুচ্ছ ভিডিয়ো-সহ জানায়, নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়। তাঁর গলায় পট্টবস্ত্র পড়িয়ে হাতে পুষ্পস্তবক দেন দলীয় কর্মীরা। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।
মঙ্গলবার প্রচারে নামেন আমতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত সামন্ত। এ ছাড়াও বহরমপুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে এ কথা বলেন বিজেপি বিধায়ক তথা আগামী ভোটে স্থানীয় প্রার্থী সুব্রত মৈত্র বলেন, “এই রাজ্যে মমতা সরকার দুর্নীতিতে ভরে গেছে। অত্যাচারে মানুষ দিশেহারা। তারা নিষ্কৃতি চাইছে। তার ফলস্বরূপ এবার পশ্চিমবঙ্গে বিজেপি আসছে। তাই মানুষ বিজেপিমুখী।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত