নাসিকে সিলিন্ডারের কালোবাজারি, প্রায় ২৫ লক্ষ মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত
মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের নাসিক জেলায় বড়ো সাফল্য পুলিশের। সোমবার রাতে নাসিকের সাতপুর রোডের নাইস কমপ্লেক্স এলাকায় তল্লাশি চলাকালীন গ্যাস সিলিন্ডার–সহ প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ । মঙ্গলবার পুলিশ সূত্রে জা
নাসিকে সিলিন্ডারের কালোবাজারি, প্রায় ২৫ লক্ষ মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত


মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের নাসিক জেলায় বড়ো সাফল্য পুলিশের। সোমবার রাতে নাসিকের সাতপুর রোডের নাইস কমপ্লেক্স এলাকায় তল্লাশি চলাকালীন গ্যাস সিলিন্ডার–সহ প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সাতপুর রোডের নাইস কমপ্লেক্স এলাকায় গ্যাস সিলিন্ডারের কালোবাজারি সম্পর্কে গোপন তথ্য পায়। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নাইস কমপ্লেক্স এলাকায় অভিযান চালায়। এই অভিযানে মোট ৪৪৭টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে ১৫৮টি ‍ভর্তি এবং ২৮৯টি খালি। এছাড়াও, দুটি ছোট টেম্পো এবং একটি বড় ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সামগ্রীর মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। চালক দাবি করেছেন যে তিনি কালোবাজারির সঙ্গে জড়িত নয়, বরং কেবল সিলিন্ডারগুলো গুদামে নিয়ে যাচ্ছিলেন। এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande