
জুরিখ, ১৮ মার্চ (হি.স.): ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের ম্যাচ ভেন্যু পরিবর্তন নিয়ে জল্পনার মাঝেই সূচি বজায় রাখার ইঙ্গিত দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। সংস্থার তরফে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের দিকেই তাদের জোর রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ আয়োজন নিয়ে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ভেন্যু পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকেও ম্যাচ অন্যত্র সরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। তবে ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আপাতত নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ভেন্যু পরিবর্তন নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা নিশ্চিত ঘোষণা এখনও করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি