
নয়া দিল্লি , ১৮ মার্চ (হি.স.):হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় সানরাইজার্স হায়দরাবাদ ঈশান কিষাণকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক নির্বাচিত করেছে ।
আর ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মাকে কিষাণের সহকারী হিসেবে মনোনীত করা হয়েছে।
অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক ২০২৪ সাল থেকে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্বে আছেন এবং দায়িত্ব নেওয়ার প্রথম মরসুমেই দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। পরের মরসুমে দলটি প্লে-অফের বাইরে ষষ্ঠ স্থানে থেকে মরসুম শেষ করেছিল।
আইপিএল ২০২৫-এর আগে জেড্ডায় অনুষ্ঠিত মেগা নিলামে ১১.২৫ কোটি টাকাতে কিষাণকে দলে নেওয়া হয়। এর আগে কিষাণ মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন।
আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স তাদের অভিযান শুরু করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি