( রাউন্ড আপ) 'দুর্নীতিমুক্ত বাংলা গড়তে পরিবর্তন চাই', রায়দীঘিতে তৃণমূলের কড়া সমালোচনা করে একগুচ্ছ প্রতিশ্রুতি অমিত শাহের
রায়দীঘি, ২ মার্চ ( হি. স.) : বাংলায় বিজেপি সরকার গঠন করলে রাজ্যের মানুষের জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আসবে ''পদ্ম শিবির'। সোমবার বিজেপির ''পরিবর্তন যাত্রা''র মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত
অমিত শাহ


রায়দীঘি, ২ মার্চ ( হি. স.) : বাংলায় বিজেপি সরকার গঠন করলে রাজ্যের মানুষের জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আসবে 'পদ্ম শিবির'। সোমবার বিজেপির 'পরিবর্তন যাত্রা'র মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে যেমন তিনি রাজ্যে সপ্তম বেতন কমিশন, যুবকদের চাকরি এবং দুর্নীতিমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তেমনই তৃণমূলের একাধিক দুর্নীতির বিরুদ্ধেও সরব হয়েছেন।

এদিন বাংলার আরাধ্য দেবদেবী এবং রাজা প্রতাপাদিত্যকে প্রণাম জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন শাহ। তিনি দাবি করেন, এই পরিবর্তন যাত্রা বাংলায় প্রকৃত পরিবর্তনের লক্ষ্যেই শুরু হয়েছে। তাঁর মতে, পরিবর্তন মানেই দুর্নীতি ও ভ্রষ্টাচারমুক্ত বাংলা। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, চাকরির নামে যে দুর্নীতি চলছে, তার অবসান ঘটাতে পরিবর্তন চাই। মা-বোনেদের সুরক্ষার জন্য পরিবর্তন চাই। তিনি আরও যোগ করেন, বাম আমলের অত্যাচার সহ্য করার পর তৃণমূল এসে বাংলাকে ঋণের জালে জড়িয়ে দিয়েছে; একমাত্র বিজেপিই পারে বাংলাকে রক্ষা করতে।

রাজ্য বাজেটের বরাদ্দ নিয়ে কটাক্ষ করে শাহ বলেন, বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য মাত্র ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ মাদ্রাসার উন্নয়নে দেওয়া হয়েছে ৫৭০০ কোটি টাকা। আপনারাই বিচার করুন এই সরকার কী করছে। শিক্ষা দুর্নীতি, গরু পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আবাসন যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা চুরির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, আরাবুল ইসলাম ও ফিরহাদ হাকিমের মতো নেতাদের নাম করে তিনি চ্যালেঞ্জ জানান, তৃণমূলের সাহস থাকলে এই নেতাদের টিকিট দেওয়া বন্ধ করে দেখাক।

সিএএ প্রসঙ্গে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর বিরোধ না করলে অনুপ্রবেশকারীরা নাগরিকত্ব পেয়ে যেত। হিন্দু শরণার্থীদের আশঙ্কার কোনো কারণ নেই, কারও নাগরিকত্ব যাবে না। এছাড়াও, রাজ্যে পুনরায় বাবরি মসজিদ তৈরির জল্পনা নিয়ে হুমায়ুন কবির ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে কটাক্ষ করেন তিনি।

বিজেপি সরকার এলে রাজনৈতিক হিংসায় অভিযুক্তদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে শাহ বলেন, বিজেপি কর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে, সেই গুন্ডাদের জেলের ঘানি টানতে হবে।

পরিবারতন্ত্রের বিরোধিতা করে তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানোর চেষ্টা চলছে, কিন্তু বিজেপি পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়।

সরকারি কর্মচারীদের জন্য তিনি ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। বেকার যুবকদের জন্য দ্রুত সরকারি চাকরির ব্যবস্থার পাশাপাশি, যাদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দেন অমিত শাহ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande