নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী, ওন্দায় শুরু হলো রুট মার্চ
বাঁকুড়া, ২ মার্চ (হি.স.): রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়ায় এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই জেলায় শুরু হয়েছে বাহিনীর রুট মার্চ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁকুড়ায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা রয়েছে। তার ম
নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী, ওন্দায় শুরু হলো রুট মার্চ


বাঁকুড়া, ২ মার্চ (হি.স.): রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়ায় এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই জেলায় শুরু হয়েছে বাহিনীর রুট মার্চ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁকুড়ায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা রয়েছে। তার মধ্যে বর্তমানে ১ কোম্পানি বাহিনী জেলায় এসে পৌঁছেছে। বাকি বাহিনীও ধাপে ধাপে জেলায় আসবে বলে জানানো হয়েছে।

সোমবার ওন্দা থানার মাধবপুর, কাদাগোট, লায়দা, বড়কূর্পা, ডুমুরিয়া এবং ঘোলকুণ্ডা অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। এলাকায় টহল দেওয়ার পাশাপাশি জওয়ানরা স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের মনে নিরাপত্তার ভরসা জাগিয়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিনের রুট মার্চে উপস্থিত ছিলেন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল এবং পুনিশোল ফাঁড়ির ইনচার্জ শ্রীমন্ত চক্রবর্তী সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। জেলা প্রশাসনের দাবি, জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনীর এই টহল অব্যাহত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande