ইজরায়েল–ইরান সংঘাতের আবহে বাহরাইনে আটকে বারাসাতের তরুণী, উৎকণ্ঠায় পরিবার
বারাসাত, ২ মার্চ (হি. স.) : ইজরায়েল ও ইরান-এর সংঘাত ক্রমশ জটিল আকার নেওয়ায় পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়ছে। লাগাতার হামলা–পালটা হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেই যুদ্ধপরিস্থিতির প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসাত-এর এক
পরিবারের লোক আটকে


বারাসাত, ২ মার্চ (হি. স.) : ইজরায়েল ও ইরান-এর সংঘাত ক্রমশ জটিল আকার নেওয়ায় পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়ছে। লাগাতার হামলা–পালটা হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেই যুদ্ধপরিস্থিতির প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসাত-এর এক সাধারণ পরিবারের জীবনে।বারাসাতের নোয়াপাড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা শংকর দাসের কন্যা সুলেখা দাস বর্তমানে বাহরাইন-এ কর্মসূত্রে রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবারের পর থেকে সরাসরি ফোনে যোগাযোগ সীমিত হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝে মধ্যে কথা হচ্ছে। তবুও উৎকণ্ঠায় দিন কাটছে দাস পরিবারে।সোমবার শংকর দাস জানান, মেয়ের সঙ্গে ফোনে কথা হলেও বর্তমান পরিস্থিতিতে কবে তিনি দেশে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধের আবহে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন, প্রয়োজনে যেন তাঁর মেয়েসহ সেখানে আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।পরিবারের আশা, সরকার উদ্যোগ নিলে সুলেখা ও অন্যান্য ভারতীয়রা নিরাপদে ফিরতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande