মানিকচকে সিপিএমের ডেপুটেশন ঘিরে উত্তেজনা
মালদা, ২ মার্চ (হি. স.):- মালদার মানিকচক ব্লক অফিস চত্বরে সোমবার সিপিএমের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বামফ্রন্টের কয়েকশো নেতাকর্মী বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে অ
ডেপুটেশন


মালদা, ২ মার্চ (হি. স.):- মালদার মানিকচক ব্লক অফিস চত্বরে সোমবার সিপিএমের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বামফ্রন্টের কয়েকশো নেতাকর্মী বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে অফিসের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাকে ঘিরে চত্বরে ব্যাপক শোরগোল পড়ে যায়।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বাম নেতা দেবজ্যোতি সিনহা ও সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র।বাম নেতৃত্বের দাবি, এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না। বিবেচনাধীন দেখিয়ে মানিকচক বিধানসভায় বহু ভোটারকে তালিকার বাইরে রাখার চক্রান্ত বন্ধ করতে হবে। পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন মানুষের জন্য দ্রুত জমি ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবিও তোলা হয়। শেষ পর্যন্ত প্রতিনিধিদল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande