ভোটার তালিকায় জীবিত মানুষ ‘মৃত’, দাঁতনে ১২৭ জনের নাম বাদ ঘিরে বিক্ষোভ
দাঁতন, ২ মার্চ (হি. স.):- নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের তালদা গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, প্রায় ১২৭ জন বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
মৃত ব্যক্তি জীবিত


দাঁতন, ২ মার্চ (হি. স.):- নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের তালদা গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, প্রায় ১২৭ জন বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, বহু জীবিত ভোটারকে তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।সোমবার সকাল থেকেই তালদা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন শয়ে শয়ে গ্রামবাসী। তাঁদের হাতে ছিল ভোটার কার্ড ও আধার কার্ড। ক্ষুব্ধ ভোটারদের দাবি, তাঁরা নিয়মিত ভোটদান করেন এবং কমিশনের ডাকা শুনানিতেও সশরীরে উপস্থিত থেকে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। তা সত্ত্বেও কেন নাম বাদ পড়ল, তার স্পষ্ট জবাব চান তাঁরা।বিক্ষোভে সামিল গৌরব দাস ও মৌসুমী বেরার অভিযোগ, সমস্ত কাগজপত্র দেখানো সত্ত্বেও তাঁদের মৃত দেখানো হয়েছে। ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। দাঁতন-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইপ্তেকার আলি বিষয়টির তীব্র সমালোচনা করেছেন। যদিও তালদা পঞ্চায়েতের উপ-প্রধান সুশান্ত জানা জানান, ভুলবশত নাম বাদ গিয়েছে এবং তা জেলা কর্তৃপক্ষকে জানানো হবে।বিডিও অভিরূপ ভট্টাচার্য ক্ষতিগ্রস্তদের ৬ নম্বর ফর্ম পূরণ করে পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছেন। তবুও এলাকায় ক্ষোভ অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande