বিজেপি এলে সরকারি কর্মীদের ৭ম বেতন কমিশনের সুবিধার আশ্বাস অমিত শাহর
দক্ষিণ ২৪ পরগনা, ২ মার্চ (হি. স. ) : “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ৭ম বেতন কমিশনের সুবিধা কার্যকর করা হবে। এর ফলে দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসান ঘটবে, প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।” সোমবার এভাব
অমিত শাহ


দক্ষিণ ২৪ পরগনা, ২ মার্চ (হি. স. ) : “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ৭ম বেতন কমিশনের সুবিধা কার্যকর করা হবে। এর ফলে দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসান ঘটবে, প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।” সোমবার এভাবেই ৭ম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মথুরাপুরের রায়দিঘি বিধানসভা অন্তর্গত ভগবতীপুর (গোপীনাথপুর মৌজা)-এ অনুষ্ঠিত পরিবর্তন যাত্রার বিশাল জনসভা থেকে তিনি কর্মসংস্থান সৃষ্টিকে কেন্দ্র করে একটি বিস্তৃত রোডম্যাপ তুলে ধরেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন কার্যকর করার আশ্বাসও দেন।

তিনি জোর দিয়ে বলেন, বিজেপির শাসনব্যবস্থায় সরকারি কর্মচারীদের কল্যাণ এবং যুবসমাজের কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande