বোমাতঙ্ক বর্ধমান মুখ্য ডাকঘরে, বিস্ফোরণের হুমকি কৃষ্ণনগরের ডাকঘরেও
বর্ধমান ও নদিয়া, ২ মার্চ (হি.স.): ফের বোমাতঙ্ক ছড়াল বর্ধমান মুখ্য ডাকঘরে। সোমবার বিকেল ৫টা নাগাদ একটি ইমেলে হুমকি দেওয়া হয় কিছু ক্ষণের মধ্যেই বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ডাকঘর চত্বর। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। ডাকঘরের কর্মীদেরও নিরাপদ জায়গায় সরে য
বোমাতঙ্ক বর্ধমান মুখ্য ডাকঘরে, বিস্ফোরণের হুমকি কৃষ্ণনগরের ডাকঘরেও


বর্ধমান ও নদিয়া, ২ মার্চ (হি.স.): ফের বোমাতঙ্ক ছড়াল বর্ধমান মুখ্য ডাকঘরে। সোমবার বিকেল ৫টা নাগাদ একটি ইমেলে হুমকি দেওয়া হয় কিছু ক্ষণের মধ্যেই বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ডাকঘর চত্বর। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। ডাকঘরের কর্মীদেরও নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল দীর্ঘ সময় ডাকঘর ও সংলগ্ন পাসপোর্ট অফিস চত্বরে তল্লাশি চালালেও কিছু মেলেনি। গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে তৃতীয় বার একই ধরনের ই-মেলে বোমাতঙ্ক ছড়ায় বর্ধমানে।

এদিকে, সোমবার ফের আতঙ্ক ছড়াল নদিয়ার কৃষ্ণনগরের ডাকঘর ও পাসপোর্ট অফিসে। বিকেল ৫টা থেকে আগামী দুই ঘণ্টার মধ্যে পোস্ট অফিস ও পাসপোর্ট অফিস বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। সপ্তাহের প্রথম দিন বোমাতঙ্কের ঘটনার কথা জানাজানি হতেই হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতয়ালি থানায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। গত সপ্তাহেও দু’দিন বোমাতঙ্ক ছড়ায় কৃষ্ণনগরের পোস্ট অফিসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande