মুঙ্গিয়াকামী রেলস্টেশন থেকে গাঁজাসহ বিহারের দুই ব্যক্তি আটক
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ মার্চ (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। সোমবার সকালে মুঙ্গিয়াকামী রেলস্টেশন চত্বরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জান
গাঁজা সহ দুই ব্যক্তি আটক


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ মার্চ (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। সোমবার সকালে মুঙ্গিয়াকামী রেলস্টেশন চত্বরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির নাম মধু কুমার ও সন্তোষ কুমার। তারা দুজনেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তারা যাত্রী সেজে ট্রেনে করে বহিঃরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন।

মুঙ্গিয়াকামী থানার ওসি জানান, নির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকেই রেলস্টেশন এলাকায় নজরদারি জোরদার করা হয়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের ব্যাগের ভিতর কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইন-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande