
কোচবিহার, ২৫ মার্চ (হি.স.): নির্বাচনের মুখে ফের টাকা উদ্ধার হল কোচবিহারে। বুধবার সকালে মাথাভাঙা থেকে শীতলখুচি যাওয়ার পথে একটি ছোট গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়ি থেকে নগদ ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই টাকা উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। খবর পেয়ে সেখানে পৌঁছন আয়কর বিভাগের অধিকারিকেরাও। টাকার উৎস্য কী, কী কারণে ওই টাকা নেওয়া হয়েছিল, কোথা থেকে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। উল্লেখ্য, দুই দিন আগে অসম সীমানা থেকেও সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ