
আউরাইয়া, ২৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে। আরেক যুবক আহত। অছলদা-অছিয়ারি সড়কের যোগীরাজ মহাবিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, খারাপ রাস্তার কারণে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। তাতে থাকা দুই যুবকই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে সাইফাই মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভৈসোল গ্রামের বাসিন্দা সুধর সিং (৩০) মঙ্গলবার রাতেই মারা যান। তিনি হেলমেট না পড়েই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে, যার ফলে মাথায় গুরুতর চোট লাগে। অন্যদিকে আহত অর্পিতের চিকিৎসা এখনও কানপুরে চলছে। মৃতদেহ গ্রামে পৌঁছাতেই পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস