রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য ১৯ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি
কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বুধবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিন দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৯ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। উ
রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য ১৯ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি


কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বুধবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এদিন দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৯ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি থাকলেও এই পর্বে মাত্র ১৯ জনের নাম জানানো হয়েছে। ফলে আরও ২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা এখনও বাকি রয়ে গেল।

​এদিন মোট ১২টি জেলার ১৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আসনগুলি হলো— কোচবিহার (দক্ষিণ), রায়গঞ্জ (এসসি), ইসলামপুর, হেমতাবাদ (এসসি), ইংলিশ বাজার, শান্তিপুর, পানিহাটি, হাওড়া (মধ্য), উত্তরপাড়া, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, হরিপাল, তমলুক, মেদিনীপুর, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া, সাঁইথিয়া (এসসি) এবং নলহাটি।

​রাজনৈতিক মহলের নজর এখন বাকি থাকা ২০টি আসনের দিকে। বিশেষ করে যে আসনগুলিতে এখনও প্রার্থী দেওয়া হয়নি, সেখানে দলের রণকৌশল কী হয়, সেটাই দেখার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande