বহরমপুরে কংগ্রেস কর্মীর উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মুর্শিদাবাদ, ২৫ মার্চ (হি. স.) : বহরমপুরে কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কংগ্রেস কর্মী জিতেন সাহার উপর হামলার ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী নারু গোপাল মুখার্জি-র বিরুদ্ধে
বহরমপুরে কংগ্রেস কর্মীর উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


মুর্শিদাবাদ, ২৫ মার্চ (হি. স.) : বহরমপুরে কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কংগ্রেস কর্মী জিতেন সাহার উপর হামলার ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী নারু গোপাল মুখার্জি-র বিরুদ্ধে।

অভিযোগ, মঙ্গলবার রাতে বহরমপুরের ১১ নম্বরে ওয়ার্ড-এর বাসিন্দা কংগ্রেস কর্মী জিতেন সাহা নিজের বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় আচমকাই সেখানে হাজির হন নারু গোপাল মুখার্জি। তাঁর সঙ্গে ছিলেন আরও ২০ জন। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই জিতেন সাহার উপর হামলা চালানো হয়েছে। হামলার পাশাপাশি তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কংগ্রেসে থাকলে তাঁর ও ছেলেকে মাদক সংক্রান্ত মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ওই ঘটনার পর জিতেন সাহার পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী-র নেতৃত্বে একটি প্রতিনিধিদল জিতেন সাহার বাড়িতে পৌঁছে তাঁর খোঁজখবর নেয়। দলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। ওই ঘটনাকে ঘিরে বহরমপুরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande