
অনুপপুর, ২৫ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় গাড়ি ও বাইকের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে অনুপপুর জেলার ফুনাগা ফাঁড়ির দাইখাল গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম রঘুবীর সিং(৫২)। তিনি পুষ্পরাজগড়ের লামস্রাইয়ের বাসিন্দা। তিনি বাইকে করে কারপা থেকে কোটমা যাচ্ছিলেন। তাঁর মেয়ে কোটমায় থাকে এবং কলেজে পড়ে। তিনি তার সঙ্গে দেখা করার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলেন। ফুনাগা ফাঁড়ির দাইখাল গ্রামের কাছে একটি গাড়ি তার বাইকে ধাক্কা দেয়। ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগে এবং প্রচুর রক্তক্ষরণ হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন