
ধূপগুড়ি, ২৫ মার্চ (হি.স.): ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী জাতীয় সড়কে বুধবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বছরের একটি শিশুর। ধূপগুড়ি থানার অন্তর্গত জলঢাকা সেতু সংলগ্ন এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বাবার সঙ্গে সাইকেলে করে যাচ্ছিল সে। পথেই একটি গাড়ি ধাক্কা মারে সাইকেলে। ঘটনায় জখম হয়েছেন শিশুটির বাবাও। এই ঘটনার পরে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশবাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ