( আপডেট) মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ধূপগুড়িতে ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু, রণক্ষেত্র জাতীয় সড়ক
ধূপগুড়ি, ২৫ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ধূপগুড়ি। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার ধূপগুড়ি থেকে জ
( আপডেট) মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ধূপগুড়িতে ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু, রণক্ষেত্র জাতীয় সড়ক


ধূপগুড়ি, ২৫ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ধূপগুড়ি। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়েতে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে দিনরাত জলঢাকা নদী থেকে জেসিবি নামিয়ে অবাধে বালি লুট চলছে। সারিবদ্ধ ডাম্পারে করে সেই বালি পাচারের সময়ই এদিন ওই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের দাবি, বেপরোয়াভাবে বালিবোঝাই ডাম্পার চলাচলের কারণেই এই প্রাণহানি।

​পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান ধূপগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ও যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande