চাঁচলে বাংলা-বিহার সীমানায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৫
মালদা, ২৫ মার্চ (হি.স.): ভোটের মুখে বাংলা-বিহার সীমানায় আগ্নেয়াস্ত্র-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের নলকুঠিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অমিতকুমার সাহা,গণেশ মহালদার, সুখদেব সাহা, মহম্মদ রিয়াজু
চাঁচলে বাংলা-বিহার সীমানায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৫


মালদা, ২৫ মার্চ (হি.স.): ভোটের মুখে বাংলা-বিহার সীমানায় আগ্নেয়াস্ত্র-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের নলকুঠিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অমিতকুমার সাহা,গণেশ মহালদার, সুখদেব সাহা, মহম্মদ রিয়াজুল এবং মহম্মদ আমান। তাদের বাড়ি বিহারের কাটিহারে। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, দুটি পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নাকা চেকিংয়ের সময় ধৃতদের পুলিশ গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে ধৃতেরা বিহার থেকে এ রাজ্যে আসার চেষ্টা করছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande