প্রিমিয়াম ট্রেনে বেড রোলের গুণমান উন্নীত এনএফ রেলের
গুয়াহাটি, ২৫ মাৰ্চ (হি.স.) : যাত্রী সেবার আধুনিকীকরণ এবং যাত্রীদের সুগম যাত্রার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তাদের দুটি প্রিমিয়াম দীর্ঘ দূরত্বের ট্রেন আগরতলা–আনন্দবিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস এবং ডিব্রুগড়–নি
প্রিমিয়াম ট্রেনে উন্নতমানের বেডরোল


গুয়াহাটি, ২৫ মাৰ্চ (হি.স.) : যাত্রী সেবার আধুনিকীকরণ এবং যাত্রীদের সুগম যাত্রার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তাদের দুটি প্রিমিয়াম দীর্ঘ দূরত্বের ট্রেন আগরতলা–আনন্দবিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস এবং ডিব্রুগড়–নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসে উন্নতমানের লিনেন পরিষেবা চালু করেছে। এই পদক্ষেপ যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, অধিক আরামদায়ক ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিকে নিশ্চিত করে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ বুধবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, গত ২৩ মার্চ থেকে আগরতলা–আনন্দবিহার টার্মিনাল তেজস এক্সপ্রেসে বিশেষভাবে ডিজাইনকৃত উন্নত মানের লিনেনযুক্ত আধুনিক বেডরোল পরিষেবা চালু করা হয়েছে। উল্লেখযোগ্য উন্নয়নের লক্ষ্য হলো উন্নত পরিচ্ছন্নতা ও হাইজিন নিশ্চিত করা। এই প্রিমিয়াম পরিষেবা যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও সতেজকর একটি ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে।

এছাড়া, ২৪ মার্চ থেকে ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি উভয় শ্রেণির এসি কোচগুলিতে উন্নতমানের বেডরোলের পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীদের জন্য মানসম্মত ও উচ্চমানের বেডরোল প্রদান করা হচ্ছে, যা উন্নত আরাম ও উৎকৃষ্ট গুণগত মান নিশ্চিত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande