রাঁচিতে দুটি পেট্রল পাম্পে দুষ্কৃতী হানা, লুট লক্ষাধিক টাকা
রাঁচি, ২৫ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচি জেলায় ছয় জন দুষ্কৃতী দুটি পেট্রোল পাম্পে লুট করে বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে রাঁচির বিআইটি থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। দুটি পেট্রোল পাম্প মিলিয়ে লক্ষাধিক টাকা খোয়া গেছে। বুধবার এক পুলিশ অধিকারিক
রাঁচিতে দুষ্কৃতীদের দ্বারা দুটি পেট্রল পাম্প লুট, লক্ষ লক্ষ টাকার ক্ষতি


রাঁচি, ২৫ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচি জেলায় ছয় জন দুষ্কৃতী দুটি পেট্রোল পাম্পে লুট করে বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে রাঁচির বিআইটি থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। দুটি পেট্রোল পাম্প মিলিয়ে লক্ষাধিক টাকা খোয়া গেছে। বুধবার এক পুলিশ অধিকারিক জানান, মঙ্গলবার রাতে দুটি পেট্রল পাম্পে লুট হয়েছে। জানা গেছে, ৬ জন দুষ্কৃতী বাইক ও গাড়িতে করে এসে লুট করে পালিয়ে যায়। দুষ্কৃতীরা প্রথমে ড্রিম পয়েন্ট পেট্রোল পাম্পে এসে কর্মচারীদের বন্দুক দিয়ে ভয় দেখায়। এরপর তারা দুই লক্ষ টাকার বেশি লুট করে পালিয়ে যায়। তবে দ্বিতীয় পেট্রোল পাম্প থেকে মাত্র দুই হাজার টাকা লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পেট্রোল পাম্পগুলিতে লাগানো সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সম্ভাব্য গোপন আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande