সন্দেশখালিতে উলটপুরান, প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের পতাকা হাতে মহিলাদের মিছিল
বসিরহাট, ২৫ মার্চ (হি. স.) : উত্তর ২৪ পরগনার সন্দেশখালী এলাকায় একসময় মহিলাদের প্রতিবাদ আন্দোলন জাতীয় রাজনীতিতে শিরোনাম তৈরি করেছিল। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনের প্রভাব পড়েছিল রাজ্য ও জাতীয় রাজনীতিতেও। তবে সময়ের সঙ্
ঝর্না সর্দার


বসিরহাট, ২৫ মার্চ (হি. স.) : উত্তর ২৪ পরগনার সন্দেশখালী এলাকায় একসময় মহিলাদের প্রতিবাদ আন্দোলন জাতীয় রাজনীতিতে শিরোনাম তৈরি করেছিল। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনের প্রভাব পড়েছিল রাজ্য ও জাতীয় রাজনীতিতেও। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্রে বদল এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার সেই সন্দেশখালিতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি।মাঝেরপাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করেন। ধামসা-মাদলের তালে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মিছিল এগোয়, যা গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। মিছিলে সামনের সারিতে উপস্থিত ছিলেন সন্দেশখালি বিধানসভার তৃণমূল প্রার্থী ঝর্না সর্দার।এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক। তিনি জানান, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে সন্দেশখালি একসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, সেখানে এই বড় মাপের মহিলা মিছিল আগাম নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande