পুলিশ-দুষ্কৃতী সংঘর্ষ, গ্রেফতার ২
কানপুর, ২৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে একটি ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল দুই দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে চকেরি থানা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক দুষ্কৃতীর পায়ে গুলি লাগে, অন্যজনকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।
পুলিশ-দুষ্কৃতী সংঘর্ষ, গ্রেপ্তার ২

কানপুর, ২৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে একটি ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল দুই দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে চকেরি থানা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক দুষ্কৃতীর পায়ে গুলি লাগে, অন্যজনকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা এক ঘণ্টার মধ্যে দুটি ছিনতাই করে। মঙ্গলাবিহার এলাকার বাসিন্দা সিভিল ডিফেন্স কর্মী অনিতা শ্রীবাস্তব আইআইটি থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর গলায় থাকা মঙ্গলসূত্র ছিনিয়ে পালায়। এর কিছুক্ষণ পরই একই এলাকায় এক যুবতীর ব্যাগ ছিনতাই করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সানিগাওঁর অলকানন্দা রেলওয়ে ওভারব্রিজের কাছে অভিযুক্তদের ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশের গুলিতে এক দুষ্কৃতী আহত হয়।

ধৃতদের পরিচয় বাবুপুরওয়ার এহতেশাম ও কিদওয়াই নগরের রিয়াজ বলে জানা গেছে। তাদের কাছ থেকে লুট হওয়া মঙ্গলসূত্র ও একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আহত দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করে জেলে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

 rajesh pande