মধ্যপ্রদেশে ২৭ ও ২৮ মার্চ বজ্রবিদ্যুৎ–সহ ঝড়–বৃষ্টির সতর্কতা
ভোপাল, ২৫ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়ার দুটি ভিন্ন রূপ দেখা যাচ্ছে। একদিকে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার রাজ্যের পূর্ব ও পশ্চিম অঞ্চল মেঘাচ্ছন্ন ছিল। অন্যদিকে, ভোপাল, ইন্দোর এবং উজ্জয়িনীতে তীব্র গরম অনুভূত হয়েছে। বুধবারও এইরকম আবহাওয়া অব্যাহ
মধ্যেপ্রদেশে আবহাওয়ার দুটি ভিন্ন রূপ,২৭ এবং ২৮ মার্চ বজ্রঝড় ও বৃষ্টির সতর্কতা জারি


ভোপাল, ২৫ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়ার দুটি ভিন্ন রূপ দেখা যাচ্ছে। একদিকে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার রাজ্যের পূর্ব ও পশ্চিম অঞ্চল মেঘাচ্ছন্ন ছিল। অন্যদিকে, ভোপাল, ইন্দোর এবং উজ্জয়িনীতে তীব্র গরম অনুভূত হয়েছে। বুধবারও এইরকম আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ২৭ এবং ২৮ মার্চ রাজ্যে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়–বৃষ্টির সতর্কতা জারি করেছে।

বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রেওয়া ও সাগরে হালকা বৃষ্টি হয়েছে। অন্যদিকে মালওয়া-নিমার অঞ্চলে তীব্র গরম অনুভূত হয়েছে। খান্ডওয়ায় তাপমাত্রা ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং রতলামে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। নর্মদাপুরমে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, খারগোন ও রায়সেনে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ধর ও মান্ডলায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং নরসিংহপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রধান শহরগুলির মধ্যে উজ্জয়িনী ছিল সবচেয়ে উষ্ণ, যেখানে তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ভোপালে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, গোয়ালিয়রে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং জব্বলপুরে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, ২৬ মার্চ উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে এবং এর প্রভাব আগামী দুই দিন গোয়ালিয়র, চম্বল, সাগর এবং রেওয়া বিভাগে পড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande