
জলপাইগুড়ি, ২৫ মার্চ (হি.স.): জনগণের শক্তিই আসল শক্তি, কেন্দ্রীয় বাহিনীকে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ময়নাগুড়ির সভা থেকে মমতা বলেন, ‘‘আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। কিন্তু মনে রাখবেন, জনগণের শক্তিই আসল শক্তি। আপনারা আপনাদের (কেন্দ্রীয় বাহিনী) কাজ সম্মানের সঙ্গে করুন।’’ তার পরেই তোপ, ‘‘যদি ভোটের সময় আপনারা বিজেপির পোলিং এজেন্ট হয়ে গেলে, আমাদের মা-বোনেরা আছেন, তাঁরা দেখে নেবেন। আমরা কিছু করব না।’’
মমতা বলেন, ‘‘আমরা প্রতিশ্রুতি দিই না, করে দেখাই।’’ তৃণমূলকে কেন ভোট দেবেন, তার ব্যাখ্যাও করেন তিনি। তাঁর দাবি, ‘‘চা-বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন।’’ মমতার আরও বলেন, এসআইআর করে রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআরে মৃত্যুর দায় কে নেবে?’’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ