ট্রাইবুনালে নেই আধিকারিক, সারাদিন অপেক্ষার পর হতাশ হয়ে ফিরছেন মানুষ মালদায়
মালদা, ২৫ মার্চ (হি. স.): বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনের পাশে ট্রাইবুনালের জন্য অস্থায়ী প্যান্ডেল তৈরি হলেও সেখানে কোনো আধিকারিক বা কর্মীর উপস্থিতি না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ সারাদিন অপেক্ষ
অফিসার নেই


মালদা, ২৫ মার্চ (হি. স.): বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনের পাশে ট্রাইবুনালের জন্য অস্থায়ী প্যান্ডেল তৈরি হলেও সেখানে কোনো আধিকারিক বা কর্মীর উপস্থিতি না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ সারাদিন অপেক্ষা করেও কোনো পরিষেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।জানা গেছে, বাঁশ ও কাপড় দিয়ে তৈরি প্যান্ডেলে চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় পরিকাঠামো থাকলেও কার্যত ফাঁকা পড়ে রয়েছে পুরো এলাকা। শুধুমাত্র কয়েকজন পুলিশ কর্মী সেখানে উপস্থিত থাকলেও তাঁরাও জানাতে পারছেন না, কবে বা আদৌ আধিকারিকরা আসবেন কিনা।বিশেষ করে সুজাপুর, হরিশ্চন্দ্রপুর ও চাঁচল এলাকা থেকে বহু মানুষের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। তাঁরা ও তাঁদের আইনজীবীরা ট্রাইবুনালে আবেদন করতে এসে ফিরে যাচ্ছেন। একেকজন আইনজীবী কয়েক হাজার মানুষের প্রতিনিধিত্ব করলেও কোনো দিশা পাচ্ছেন না।অভিযোগ, প্রশাসনিক ভবনে গিয়েও সঠিক উত্তর মেলেনি। এদিকে নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে, ইতিমধ্যেই দু’দিন কেটে গিয়েছে। সামনে ছুটি থাকায় সময় আরও কমে আসছে। ফলে কীভাবে ও কবে আবেদন করা যাবে, তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ মানুষ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande