দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে সোনার বাংলা-র জন্য মা ভবতারিণীর কাছে প্রার্থনা নিতিনের
কলকাতা, ২৫ মার্চ (হি.স.): দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বুধবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে এসে মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেন তিনি। নিতিনের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী লকেট
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে সোনার বাংলা-র জন্য মা ভবতারিণীর কাছে প্রার্থনা নিতিনের


কলকাতা, ২৫ মার্চ (হি.স.): দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বুধবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে এসে মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেন তিনি। নিতিনের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় প্রমুখ।

পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিতিন নবীন বলেন, আমি এখানে মায়ের দরবারে আশীর্বাদ পেয়েছি। আমি মা কালীর কাছে প্রার্থনা করেছি, কারণ এই রাজ্যে পুজো মণ্ডপ তৈরির জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়, অথচ নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয়। এটা দুর্ভাগ্যজনক। আমরা রাজ্যকে 'সোনার বাংলা' এবং 'বিকশিত বাংলা' হিসেবে গড়ে তোলার জন্য মায়ের আশীর্বাদ চেয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande