পাথারকান্দি আসনের প্রার্থী কৃষ্ণেন্দু পালের মনোনয়ন বৈধ : জেলা নির্বাচনী আধিকারিক
শ্রীভূমির চারটি বিধানসভা আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, চারটি বাতিল শ্রীভূমি (অসম), ২৫ মাৰ্চ (হি.স.) : ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু পালের দাখিলকৃত মনোনয়নপত্রগুলির মধ্যে একটি যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পর তা গৃ
পাথারকান্দি আসনের প্রার্থী কৃষ্ণেন্দু পালের মনোনয়ন বৈধ : জেলা নির্বাচনী আধিকারিক


শ্রীভূমির চারটি বিধানসভা আসনে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, চারটি বাতিল

শ্রীভূমি (অসম), ২৫ মাৰ্চ (হি.স.) : ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু পালের দাখিলকৃত মনোনয়নপত্রগুলির মধ্যে একটি যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পর তা গৃহীত হয়েছে। একাংশ সংবাদ মাধ্যমে প্রচারিত কৃষ্ণেন্দু পালের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুল এবং বিভ্রান্তিকর। আজ বুধবার শ্রীভূমির জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্পষ্টীকরণ দিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল স্ক্রুটিনির পর শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনে ৫৯ জন প্রার্থীর মধ্যে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্রকে বৈধ এবং চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন জেলা নির্বাচন আধকারিক। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে শ্রীভূমি জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার চারটি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছিলেন। বাতিলকৃতদের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে তিনজন এবং পাথারকান্দি কেন্দ্রে একজন প্রার্থী রয়েছেন।

বৈধ ঘোষণাকৃত প্রার্থীরা যথাক্রমে, ১২৩ উত্তর করিমগঞ্জে ১৬ জন, ১২৪ দক্ষিণ করিমগঞ্জে ২০ জন, ১২৫ পাথারকান্দিতে ১০ জন এবং ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা আসনে নয় (৯) জন।

১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রার্থীরা যথাক্রমে বিনয়কৃষ্ণ রায় (নির্দল), অরুণাংশু ভট্টাচার্য (এসইউসিআই-সি), জাকারিয়া আহমেদ (ভারতীয় জাতীয় কংগ্রেস), সুব্রত ভট্টাচার্য (ভারতীয় জনতা পার্টি), সমরাজ বণিক (নির্দল), পরিমল রঞ্জন রায় (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস), মকবুল আলি (নির্দল), চৌধুরী হিববুর রাসুল উসামা মাবরুর (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট), আব্দুল মুক্তাদির (নির্দল), আহাদ উদ্দিন (আপনি জনতা পার্টি), ফকরুল ইসলাম (নির্দল), সামাদুল হক চৌধুরী (নির্দল), সৈয়দ সাহাব উদ্দিন (নির্দল), আবুল খাইর জাকারিয়া (নির্দল), আব্দুল গফফর তালুকদার (নির্দল) এবং লুৎফুর রহমান বড়ভুইয়াঁ (নির্দল)।

১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে আব্দুল করিম (নির্দল), আমিনুর রসিদ চৌধুরী (ভারতীয় জাতীয় কংগ্রেস), বিপ্লব দাস (নির্দল), আবু নসর মহম্মদ ইলিয়াস (নির্দল), মহম্মদ আলতাফ হোসেন (নির্দল), মহম্মদ রিজওয়ান আহমেদ (নির্দল), আজিজ আহমেদ খান (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস), গুলাম রব্বানি চৌধুরী (নির্দল), সিহাব উদ্দিন (এআইইউডিএফ), রূপশ্রী গোস্বামী (সোশালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া-কমিউনিস্ট), রুহন দত্ত (নির্দল), ইকবাল হোসেন (অসম গণ পরিষদ), মহম্মদ জাহিরুল ইসলাম (নির্দল), আব্দুর রহিম চৌধুরী (নির্দল), আসাদ উদ্দিন আহমেদ (নির্দল), সামসুল ইসলাম (নির্দল), আহমেদ হোসেন লস্কর (নির্দল), বাহারুল ইসলাম (নির্দল), প্রণবকুমার নাথ (নির্দল) এবং ফয়াজ আহমেদ (নির্দল)।

১২৫ পাথারকান্দি বিধানসভা আসনে সায়নুল হক (আম আদমি পার্টি), বিজিতকুমার সিনহা (সোশালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া-কমিউনিস্ট), কৃষ্ণেন্দু পাল (ভারতীয় জনতা পার্টি), মহম্মদ ফজল আহমেদ (নির্দল), কার্তিকসেনা সিনহা (ভারতীয় জাতীয় কংগ্রেস), নুরুল হাসান তালুকদার (নির্দল), বিজু পাল (অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক), রাজীব ব্যানার্জি (নির্দল), তুতিউর রহমান (নির্দল) এবং চন্দন গোয়ালা (নির্দল)।

এবং ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা আসনে সঞ্চিতা শুক্লা (সোশালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া-কমিউনিস্ট), সুরুচি রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস), অনুপকুমার দাস তালুকদার (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট), উত্তম দাস (নির্দল), বিজয় মালাকার (ভারতীয় জনতা পার্টি), শশাঙ্কশেখর দাস (নির্দল), যোগেশ দাস (নির্দল), বিকাশলাল ধোবি (নির্দল) এবং সৌরভ রায় (নির্দল)।

মনোনয়ন পত্র আগামীকাল (২৬ মার্চ) বৃহস্পতিবার বিকেল ৩.০০টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে।

মঙ্গলবার মনোনয়নপত্র স্ক্ৰুটিনি করে ১২৫ পাথারকান্দি বিধানসভা আসনে আপনি জনতা পার্টির প্রার্থী জহরুল হক এবং ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের তিন নির্দল প্রার্থী যথাক্রমে বিলাল উদ্দিন, আলি আহমেদ এবং আফজল হোসেন তালুকদারের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande