শাসক শিবিরে ভাঙন, পুড়সুড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১৭টি পরিবারের
আরামবাগ, ২৫ মার্চ (হি.স.): আরামবাগ মহকুমার পুড়সুড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের হরিহর গ্রাম থেকে একযোগে প্রায় ১৭টি পরিবারের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে
শাসক শিবিরে ভাঙন, পুড়সুড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১৭টি পরিবারের


আরামবাগ, ২৫ মার্চ (হি.স.): আরামবাগ মহকুমার পুড়সুড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের হরিহর গ্রাম থেকে একযোগে প্রায় ১৭টি পরিবারের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা ওই পরিবারগুলির মধ্যে ক্ষোভ জমছিল। অভিযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। পাশাপাশি দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষও ছিল। সেই ক্ষোভ থেকেই দলত্যাগ বলে দাবি স্থানীয়দের একাংশের।

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুড়সুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী, যিনি নতুন সদস্যদের দলে স্বাগত জানান। তাঁর দাবি, মানুষের আস্থা হারাচ্ছে তৃণমূল এবং সাধারণ মানুষ পরিবর্তনের পথে এগোচ্ছে।

অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, যোগদানকারীরা সক্রিয় কর্মী নন এবং বিরোধীরা বিষয়টিকে বাড়িয়ে দেখাচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দলবদল সংগঠনের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে পুড়সুড়ায় রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande