
রেওয়ারি, ২৫ মার্চ (হি.স.): হরিয়ানার রেওয়ারি জেলায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে মুরার খেদা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ একটি খাল থাকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের নাম অনিল (৩৭)। তিনি পাটুহেরা গ্রামের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা গেছে, অনিল কিছু কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু আর ফেরেননি। মনে করা হচ্ছে , তিনি পা পিছলে খালে পড়ে যান এবং ডুবে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আশেপাশের এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন