উদয়নারায়ণপুরের আনুলিয়ায় তৃণমূলের বর্ধিত কর্মীসভা, জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপানোর ডাক সমীর পাঁজার
​হাওড়া, ২৫ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে এবং প্রচারের রূপরেখা তৈরি করতে আনুলিয়া অঞ্চলে একটি বর্ধিত কর্মীসভা করল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই সভায় দলীয় প্রার
সমীর কুমার জানা'র সমর্থনে পরতিযোদ্ধধ্যষ্ট


​হাওড়া, ২৫ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে এবং প্রচারের রূপরেখা তৈরি করতে আনুলিয়া অঞ্চলে একটি বর্ধিত কর্মীসভা করল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই সভায় দলীয় প্রার্থী সমীর কুমার পাঁজার সমর্থনে কয়েক’শ কর্মী-সমর্থক জমায়েত হন।​এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের বিধায়ক তথা বিদায়ী বিধায়ক সমীর কুমার পাঁজা। নিজের বক্তব্যে রাজ্য সরকারের এক দশকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “উন্নয়নের নিরিখেই মানুষ আমাদের পাশে থাকবেন। তবে ভোটের দিন পর্যন্ত প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে সংগঠনের পাশে থাকতে হবে এবং মানুষের দুয়ারে পৌঁছতে হবে।”​সভায় উপস্থিত অন্যান্য নেতৃত্বও বুথস্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ধনঞ্জয় বাকুল, যুব তৃণমূল সভাপতি শান্তনু সেনাপতি-সহ একাধিক আঞ্চলিক নেতৃত্ব। আনুলিয়া অঞ্চলের পঞ্চায়েত প্রতিনিধি এবং মহিলা সংগঠনের নেত্রীদের পাশাপাশি সাধারণ কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।​বক্তাদের প্রত্যেকের কথাতেই উঠে আসে ‘ঐক্যবদ্ধ লড়াই’-এর বার্তা। বুথভিত্তিক সংগঠনকে ঢেলে সাজিয়ে বিপুল ভোটে জয় নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। দলীয় সূত্রের দাবি, এই কর্মীসভার পর এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande