
সিঙ্গুর, ২৫ মার্চ (হি.স.): হাওড়া-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, বুধবার সকালে হুগলির সিঙ্গুরে একটি ডাউন ট্রেনের প্যান্টোগ্রাফে সমস্যার কারণে ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে আশ্বাস দেয় রেল কর্তৃপক্ষ। প্রায় ৩ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় বলে খবর।
রেল সূত্রে খবর, বুধবার সকালে একটি ডাউন ট্রেনের প্যান্টোগ্রাফে সমস্যার কারনে প্রায় ঘণ্টা তিনেক ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে তীব্র সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যান্ত্রিক ত্রুটি সারাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। হাওড়া-তারকেশ্বর শাখার মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত লাইনে এমন সমস্যায় দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা। রেল সূত্রে খবর, সিঙ্গুরে ১৩ নম্বর গেটের কাছাকাছি ডাউন ট্রেনেরপ্যান্টোগ্রাফ-এ সমস্যা ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ