
হাওড়া, ২৫ মার্চ (হি.স.): বুধবার আচমকাই পথচারীদের গায়ের উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল। বুধবার সকালে হাওড়া জেলার বেলুড়ের ঘটনা। জানা গিয়েছে, গিরিশ ঘোষ রোডের ডনবস্কো মোড়ের কাছে ভোটবাগানে ঢোকার মুখে জনতা হিন্দি হাইস্কুলের উল্টো দিকে একটি গুদামের পাঁচিল আচমকা তিন জনের উপরে ভেঙে পড়ে। ঘটনায় এক জন মহিলা-সহ দুই জন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হন। তিন জনকে লিলুয়া টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর বাকি দুই জনকে হাওড়ার গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ