সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখীরও সম্ভাবনা
কলকাতা, ২৫ মার্চ (হি.স.): সপ্তাহান্তে ফের বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। চলতি সপ্তাহের শেষের দিক থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যদিও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু সপ্তাহের শে
বুধের পর বৃষ্টি থামবে, দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ


কলকাতা, ২৫ মার্চ (হি.স.): সপ্তাহান্তে ফের বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। চলতি সপ্তাহের শেষের দিক থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যদিও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার থেকে পরিবর্তন হবে এই পরিস্থিতির। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহের শেষ তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জেলায় কালবৈশাখী পূর্বাভাস আছে।

তবে এই বৃষ্টিপাতের পরে গরমের থেকে বিশেষ একটা স্বস্তি পাওয়া যাবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বরং বৃষ্টিপাত ফলেও তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের যে জেলায় বৃষ্টিপাত বেশি হবে তা হল- হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande