
কলকাতা, ২৫ মার্চ (হি.স.): বুধবার পুজো উপলক্ষে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক তরুণের। এ দিন সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ বন্দর থানা এলাকার একটি ঘাটে। মৃতের নাম গৌরব সাহা, তার বয়স বছর উনিশ। জানা গেছে, ওই তরুণের বাড়ি তপসিয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, চৈতি ছট পুজো উপলক্ষে বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে ওই ঘাটে এসেছিলেন গৌরব। স্নান করতে নেমে জলে তলিয়ে যান তিনি। ফলে ডুবে মৃত্যু হয় তাঁর। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা গৌরবকে মৃত বলে ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ