এসআইআর ইস্যুতে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা, যুবকের প্রতিবাদ আরামবাগে
আরামবাগ, ২৫ মার্চ (হি.স.): বুধবার বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার চলাকালীন এসআইআর ইস্যুতে এক যুবকের প্রতিবাদের ঘটনা সামনে এসেছে। পুলিশি বাধার কারণে তিনি প্রার্থীর কাছে পৌঁছতে পারেননি।আরামবাগের পূর্ব কেশবপুর এলাকায় বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্র
এসআইআর ইস্যুতে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা, যুবকের প্রতিবাদ আরামবাগে


আরামবাগ, ২৫ মার্চ (হি.স.): বুধবার বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার চলাকালীন এসআইআর ইস্যুতে এক যুবকের প্রতিবাদের ঘটনা সামনে এসেছে। পুলিশি বাধার কারণে তিনি প্রার্থীর কাছে পৌঁছতে পারেননি।আরামবাগের পূর্ব কেশবপুর এলাকায় বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্রচারের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শেখ হাসিবুল অভিযোগ করেন, এসআইআর-এর নামে চক্রান্ত করে বহু মানুষের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। তাঁর প্রশ্ন, নাম না থাকলে সাধারণ মানুষ ভোট দেবেন কীভাবে এবং সেই অবস্থায় প্রার্থী কেন ভোট চাইতে আসছেন।তিনি আরও অভিযোগ করেন, বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে বেশি সংখ্যায় নাম বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রার্থীর সঙ্গে কথা বলতে এগোলে পুলিশ তাঁকে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বচসা হয়।অন্যদিকে, বিজেপি প্রার্থী হেমন্ত বাগ জানান, এসআইআর সংক্রান্ত সমস্ত কাজ নির্বাচন কমিশনের অধীন। এ বিষয়ে দলের কোনও ভূমিকা নেই। তিনি বলেন, বৈধ ভোটাররা নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande