দেওয়াল লেখায় বিকৃতি ঘিরে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি
আরামবাগ, ২৫ মার্চ (হি.স.): হুগলির গোঘাটে দেওয়াল লেখায় বিকৃতি ও দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস
দেওয়াল লেখায় বিকৃতি ঘিরে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি


আরামবাগ, ২৫ মার্চ (হি.স.): হুগলির গোঘাটে দেওয়াল লেখায় বিকৃতি ও দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. নির্মল মাঝির সমর্থনে এলাকায় দেওয়াল লিখন ও দলীয় পতাকা লাগানো হয়েছিল। অভিযোগ, রাতে সেই দেওয়াল লেখার উপর মল-মাটি লেপে দেওয়া হয় এবং একাধিক দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়।

সকালে বিষয়টি নজরে আসতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনও সংঘর্ষের খবর মেলেনি।

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এটি বিরোধীদের পরিকল্পিত কাজ। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তৃণমূল সহানুভূতি আদায়ের জন্য ঘটনাটি সাজিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande