সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৩০০ জনের
ঝাড়গ্রাম, ২৫ মার্চ (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দাবি উঠল প্রায় ৩০০ কর্মী-সমর্থকের। বুধবার বিকেলে বিনপুর বিধানসভার বেলপাহাড়ি এলাকার জোড়াম ও জামতলগোড়া গ্রামের বাসিন্দারা বিজেপিতে য
সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৩০০ জনের


ঝাড়গ্রাম, ২৫ মার্চ (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দাবি উঠল প্রায় ৩০০ কর্মী-সমর্থকের। বুধবার বিকেলে বিনপুর বিধানসভার বেলপাহাড়ি এলাকার জোড়াম ও জামতলগোড়া গ্রামের বাসিন্দারা বিজেপিতে যোগ দেন বলে জানানো হয়েছে।

এই দলবদলকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিজেপির দাবি, রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার ফলেই এই যোগদান।

অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগে এমন ঘটনা তৃণমূলের জন্য অস্বস্তিকর হতে পারে।

উল্লেখ্য, আগামী শুক্রবার বিনপুর বিধানসভার পড়িহাটিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণে এর কতটা প্রভাব পড়ে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande