দু’টি প্লাস্টিকের ব্যাগে বোমা উদ্ধার ভাঙড়ে
দক্ষিণ ২৪ পরগনা, ২৭ মার্চ (হি.স.): শুক্রবার সকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় মিলল বেশ কিছু বোমা। পুলিশ জানায়, দু’টি প্লাস্টিকের ক্যারিব্যাগে ২০টি তাজা বোমা ছিল। এ দিন ওই এলাকার একটি স্কুলের মাঠের কাছে ঝোপের মধ্যে দু’টি প
দু’টি প্লাস্টিকের ব্যাগে বোমা উদ্ধার ভাঙড়ে


দক্ষিণ ২৪ পরগনা, ২৭ মার্চ (হি.স.): শুক্রবার সকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় মিলল বেশ কিছু বোমা। পুলিশ জানায়, দু’টি প্লাস্টিকের ক্যারিব্যাগে ২০টি তাজা বোমা ছিল। এ দিন ওই এলাকার একটি স্কুলের মাঠের কাছে ঝোপের মধ্যে দু’টি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দেন তাঁরাই।

বৃহস্পতিবার রাতেই উত্তপ্ত হয় ভাঙড়। তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় পোলেরহাট থানার পাকাপোল এলাকায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে শুক্রবার সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। সূত্রের খবর, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় উদ্ধার হয় তাজা বোমা। কলাবাগান থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande