
নন্দীগ্রাম, ২৭ মার্চ (হি.স.): বিরোধী দলনেতা এবং ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী শুক্রবার রাম নবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নন্দীগ্রামে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।
শুভেন্দু অধিকারী বলেন, এবারের পরিবেশটা অন্যরকম। হিন্দুরা জেগে উঠেছে। সবাই একজোট হয়েছে, তাই ৮ বছর পর এই শোভাযাত্রা হচ্ছে। এখানে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ