
বিজনৌর, ২৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বিজনৌর জেলায় সাইকেল ও বাইকের সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে বিজনৌর জেলার সিটি থানা এলাকার অন্তর্গত ব্রহ্মপুরী গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কোমল (৩৬)। তিনি রাওলির ব্রহ্মপুরীর বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে তিনি বিজনৌরে কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি সাইকেলের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং এতে যুবকটি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন